গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কোটচাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রোকনুজ্জামান, কোটচাঁদপুর:
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের পৌর পাঠাগার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হায়, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, মহেশপুর উপজেলা আমির ফারুখ আহম্মেদ, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি সিয়াম হোসেন, নায়েবে আমির মোয়াবিয়া হুসাইন এবং পৌর আমির আব্দুল কাইয়ুম, ঝিনাইদহ ৩ এম্বাসিডর হৃদয় হাসান ।
এছাড়াও সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পাঠাগার সংলগ্ন মাঠে এসে শেষ হয়।

No comments