মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিশুর বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করেন রবিউল ইসলাম ও তার ভাগ্নি জামাই লুৎফর রহমান। তাদের ছোট দুই ছেলে জিহাদ ও সোহান। তারা প্রায়ই একসঙ্গে খেলাধুলা করে।
শনিবারও কয়েকজন শিশুর সঙ্গে তারা মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে জিহাদ ও সোহানের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে তারা বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে।

No comments