Home
/
টপ নিউজ
/
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত ৩ জন সামারি ট্রায়ালে কারাদণ্ড
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত ৩ জন সামারি ট্রায়ালে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ডোপ টেস্টে মাদক সেবন নিশ্চিত হওয়ার পর তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)। বিজ্ঞ বিচারক সংক্ষিপ্ত বিচারকার্য সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন এবং তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
অদ্য ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) দীপংকর মণ্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে তাদের ডোপ টেস্ট করানো হলে তিনজনের ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিচারকার্য সম্পন্ন করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা ও সাজার বিবরণ:
উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের
মৃত আনন্দ মজুমদার এর ছেলে
অনুপ কুমার মজুমদার (৩৩)।
ধারা ও সাজা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারা অনুযায়ী তাঁকে ০৪ (চার) মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ (দশ) দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
২. মোঃ ফারুখ শেখ (৩৭)
পিতা: মোঃ পান্নু শেখ
ঠিকানা: সাং- বেলাট দৌলতপুর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
ধারা ও সাজা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২১ ধারা অনুযায়ী তাঁকে ০৫ (পাঁচ) মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ (দশ) দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
৩. মোঃ আলামিন হোসেন (৩৬)
পিতা: মোঃ ওয়াজেদ তরফদার
ঠিকানা: সাং- বেলাট দৌলতপুর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
ধারা ও সাজা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারা অনুযায়ী তাঁকে ০৫ (পাঁচ) মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ (দশ) দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিচার প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

No comments