ঝিনাইদহে গাছের ডাল পড়ে মোটর সাইকেল আরোহির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বটগাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে নান্নু লস্কর (৫২) নামের এক মোটর সাইকেল আরোহির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হাটগোপালপুর-নারিকেলবাড়িয়া সড়কের বেড়বাড়িয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে। মৃত নান্নু লস্করের বাড়ি সদর উপজেলার ধনঞ্জয়নপুর গ্রামে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তারিফুল ইসলাম জানান, দুপুরে নান্নু লস্কর বাড়ি থেকে হাটগোপালপুর বাজারে আসছিলেন। পথে বেড়বাড়িয়া বটতলা এলাকায় পৌছালে বটগাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

No comments