মহেশপুর সীমান্তে ফেন্সিডিলসহ চার মানব পাচারকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি- 

  ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাতলার আইট নামক সীমান্ত হতে বিজিবি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মানব পাচারকারী ও মাদক চোরাকারবারী চার ব্যক্তিকে গ্রেফতার করেছে গ্রফতার কৃতরা  তাজমুল ফটিক(২৫), পিতা  জামির মোল্লা, গ্রাম-কাজীরবেড়,  থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ,   মিজানুর রহমান (২৩), পিতা- হোসেন আলী, গ্রাম-মাতলারআইট,  থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ,  আলমগীর (৪০), পিতা-মৃত আঃ কাদের বিশ্বাস, গ্রাম- তালশা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ,  মানিক (১৮), পিতা-মুরাদ, গ্রাম-কাজীরবেড়,  থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দেশীয় বল্লম ০১টি, ধারালো হাসুয়া-০৩টি এবং ০১টি তারকাটা কাটারিসহ আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য ও দেশীয় বল্লম, ধারালো হাসুয়া এবং তারকাটা কাটারিসহ  মহেশপুর থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।

No comments

Powered by Blogger.