ঝিনাইদহে মাদ্রাসার ছাদ থেকে পড়ে মারা গেল এক কোরআনের পাখি

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ শহরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে খালিদ হাসান সাঈফ (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শহরের বাইপাস এলাকার মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।সে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হেফজ বিভাগের ছাত্র সাইফ মাদ্রাসার ৩ তলার ছাদে নিজের কাপড় শুকাতে যায়। এ সময় দুর্ঘটনা বশত ছাদ থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয় ।

তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

No comments

Powered by Blogger.