কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় সাজা দেওয়া হয়।
সদরপাড়া এলাকার রুবেল হোসেন (৩২) – ১ মাসের বিনা-শ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলাম (২৮), ৩মাসের বিনা-শ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।বারোবাজার এলাকার জাহিদুল ইসলাম (৩৫), ৬মাসের বিনা-শ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
সহকারী কমিশনার (ভূমি) মো: শাহিন আলম বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, মাদকবিরোধী এ ধরনের নিয়মিত অভিযান এলাকাকে মাদকমুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

No comments