গণঅভ্যুত্থান দিবসে কোটচাঁদপুর জামায়াতের গণমিছিল অনুষ্টিত

 


রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

আজ ৫ই আগষ্ট ছাত্র জনতার রক্তে রঞ্জিত এক মহা বিজয়ের দিন। এ দিন পদত্যাগ করে দেশ ছাড়েন জনতার প্রবল শক্তির কাছে পরাস্ত স্বৈরশাসক শেখ হাসিনা। ৫ই আগষ্ট ২০২৪ কেহ বলে গণঅভ্যুত্থান, কারো মতে লাল বিপ্লব আবার কেহ বলেন বাংলা বসন্ত। গত বছরের এই দিনে ছাত্রজনতার গন আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় দেশের মানুষের ঘাড়ের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনা। জনতার রসানল থেকে বাঁচতে পালিয়ে যান প্রভাবশালী সব এমপি-মন্ত্রী ও ছাত্র জনতার রক্তে হাত রাঙ্গানো প্রশাসনের কর্মকর্তারা। এই দিনে কার্ফিউ ভেঙ্গে রাস্তায় নেমে আসে জনতার স্রোত। ভোটার বিহীন নির্বাচনে ক্ষমতায় চেপে বসা আর বিরোধী মতের মানুষদেরকে নিধনের সকল কুট চালের পরিসমাপ্তি ঘটে হাজারো ছাত্রজনতার রক্তস্নাত বিজয়ে। সেই ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি আজ। আর এ প্রথম বিজয় উৎসব করতে এক বিশাল গণ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর (ঝিনাইদহ )উপজেলা শাখা। মঙ্গলবার বিকাল পাঁচটা ত্রিশ ঘটিকায় গণ মিছিলটি ব্রিজ ঘাট মোড় বাইতুল মামুর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রিজ ঘাট মোড়ে এসে শেষ হয়। নারায়ে তাকবীর আল্লাহ আকবর, বাংলাদেশ জামায়াত ইসলামী-জিন্দাবাদ জিন্দাবাদ,জামায়াতের অপর নাম-আদর্শের সংগ্রাম,৫ই আগষ্টের চেতনা- বৈষম্য থাকবে না

৫ই আগষ্টের চেতনা-দূনীতি থাকবে না,৫ই আগষ্টের চেতনা ফ্যাসিবাদ থাকবে না, ৫ই আগষ্টের চেতনা অন্যায় জুলুম থাকবে না,ফ্যাসিবাদের আস্তানা -বাংলাদেশে রাখবো না,আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ,তরুন প্রজন্মের প্রথম ভোেট-দাড়িপাল্লার পক্ষে হোক,আমাদের সংগ্রাম- চলবেই অবিরাম,
জামায়াত ইসলামী জনতা-গড়ে তোল একতা,
 এই দেশ আমার দেশ - বাংলাদেশ বাংলাদেশ, এই সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কোটচাঁদপুর শহর।সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর -মহেশপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, প্রভাষক শরিফুল ইসলাম, মাষ্টার আজিজুর রহমান, মাওলানা নজির আহমেদ,  মাষ্টার রেজাউল করিম, মাষ্টার মশিয়ার রহমান সহ বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত নেতা কর্মিরা।


No comments

Powered by Blogger.