কালীগঞ্জে ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহত ১০



স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের এক বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, যশোরগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

No comments

Powered by Blogger.