কালীগঞ্জে বিএনপির একাংশের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ।



রবিদউল ইসলাম,  স্টাফ রিপোর্টার :

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিতে ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দঘন পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বিজয় শোভাযাত্রা’ আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। 

বিজয় শোভাযাত্রার আগে মাঠেই এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমান।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ফিরোজ। 

তিনি বলেন: “আজকের এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে একটি অবৈধ দুঃশাসনের অবসান ঘটেছিল। তারেক রহমানের নির্দেশে আমরা এই বিজয় শোভাযাত্রা করছি। আজকের এই শপথ হোক—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”








No comments

Powered by Blogger.