কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিল



রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, স্বৈরাচারী করে এদেশের মাটিতে কেউ টিকে থাকতে পারেনি আর পারবেও না। ফ্যাসিস্ট হাসিনা পতনের এক বছর পুর্ণ হলো আজ।

দীর্ঘ ১৭ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার মানুষ খুন হয়েছে। শত শত মানুষ গুম হয়েছে। ত্রিশ লক্ষ্য মানুষের নামে মামলা হয়েছে। সেই মামলা হামলার বিনিময়ে যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনে চূড়ান্ত পরিণত হয়েছে জুলাই আগস্টের আর সেই জুলাই আগস্টের আন্দোলন করতে গিয়ে আমাদের দলের পাচশত নেতা কর্মী শহীদ হয়েছে। আমাদের এক দফা দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই বাংলাদেশের মাটিতেই। বিএনপি মুনাফেকের দল না বিএনপি'র কথা ও কাজে সম্পূর্ণ মিল আছে।

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় মিছিল শেষে মেইন বাজার চত্বরে সংক্ষিপ্ত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন,ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা ফ‍্যাসিবাদের পতন ঘটিয়েছি এবার ঐকবদ্ধ থেকে অদৃশ্য মৌলবাদী অপশক্তিকে রুখে দিবো ইনশাআল্লাহ।

মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিছিল ও জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক, জেলা বিএনপির সদস্য আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল,সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, পৌর কৃষক দলের আহ্বায়ক কৃষি বিদ ফিরোজ উদ্দিন মানিক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বাশার ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজিব শিশু, সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.