কালীগঞ্জের ঈশ্বর বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত

 



স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বর বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দিবাগত রাত্রে

 চুরি সংগঠিত হয়েছে চোরেরা বিদ্যালয়ের চারটি ফ্যান ও একটি লাইট চুরি করে নিয়ে গেছে। 

সরজমিনে গিয়ে দেখা গেছে চোরেরা বিদ্যালয়ের পশ্চিম দিকের স্যান্ড সাইড ব্যবহার করে বিদ্যালয় এর দ্বিতীয় তলায় উঠে দরজা খুলে রুমের ভিতর ঢুকে পাশাপাশি বেঞ্চ  সাজিয়ে তার উপর চিয়ার  দিয়ে চারটি ফ্যান ও  গেট থেকে একটি লাইট চুরি করে নিয়ে গেছে।যার মূল্য  ২০ হাজার টাকা। 

এ ব্যাপারে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত নার্গিস খাতুন জানান যে ৭ আগস্ট বিদ্যালয় ছুটি করে প্রতিদিনের ন্যায় সমস্ত রুমগুলি তালা দিয়ে যে রুমে চুরি হয়েছে সেই রুমের চাবি ও মেন গেটের চাবি মিস্ত্রি  দের কাছে রেখে আসি কারণ বিদ্যালয়ে ওয়াস ব্লকের কাজ করছে রাজমিস্ত্রিরা। দশই আগস্ট বিদ্যালয় গিয়ে দেখতে পাই  বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি রুমের চারটি  ফ্যান ও সিঁড়িতে থাকা একটি লাইট নেই উক্ত জিনিসগুলি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করিলে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেয়। 

এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

গ্রামবাসী জানান ইদানিং ঈশ্বর বা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সন্ধ্যা লাগলে নিশা খদ্দের আড্ডা 

নেশাখোররা গভীর রাত পর্যন্ত স্কুল এলাকায় অবস্থান করে কিছুদিন আগেও পাশের মৎস্য খামার থেকে একটি মোটর চুরি হয়ে গেছে তাছাড়া ঈশ্বর বা গ্রামের রেজাউলের একটি ভ্যান চুরি হয়ে গেছে এছাড়াও নিত্যদিন ছোটখাটো চুরি হতেই আছে চোরেদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ, এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। 


No comments

Powered by Blogger.