কোটচাঁদপুরে সাজা প্রাপ্ত আসামি আটক
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরে আদর্শ পাড়ার নিজ বাড়ি থেকে মডেল থানার পুলিশ তাকে আটক করে। আটক কৃত সোহেল আদর্শ পাড়ার বিশারত হোসেনের ছেলে।
তথ্য নিয়ে জানা যায়, আসামির অনুপস্থিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ৯ এর (খ) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঝিনাইদহ আদালত।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, আদালতে রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিলো। সাজার কাগজ ১ সেপ্টেম্বর থানায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার উপ-পরিদর্শক এস আই মাসুম বিল্লাহ ও এস আই হারুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে। আটকের পর আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

No comments