ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

 


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝায় ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিলো ট্রাকের হেলপার ও চালক। সেসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হয় দুই গাড়ির চালক ও যাত্রীসহ ৫ জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তা ময়না তদন্তের জন্য সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


No comments

Powered by Blogger.