মহেশপুরের আজমপুর ইউনিয়নে দাঁড়িপাল্লার মিছিল ও কার্যালয় উদ্বোধন
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর বাজারে দাঁড়িপাল্লার মিছিল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় কার্যালয়টি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই।
এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, মহেশপুর জামাতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক ও সহকারী সেক্রেটারি মোঃ আমিরুল ইসলাম।
আজমপুর ইউনিয়ন আমির জিল্লুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মশিয়ার রহমান, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ আব্দুল লতিফ এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল গফুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ হামিদুর রহমান রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ জাগ্রত করা ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। নতুন এই কার্যালয় হবে জনকল্যাণমুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু।
নতুন অফিসটি ফিতে কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই। এরপর প্রধান অতিথি ও আমন্ত্রিত মেহমান বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বলিভদ্রপুর বাজার ও পার্শ্ববর্তী রাস্তায় মিছিল করেন। মেহমানদের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments