ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নদী সংস্কার, দৌলতদিয়া-পাটুরিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, নদী সংস্কার ও দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমী প্রাঙ্গণে অতিরিক্ত সচিব পরিকল্পনা মন্ত্রণালয় মোঃ বাবুল মিঞার নিকট রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপন, সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নবগঙ্গা নদী সংস্কার দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।
অতিরিক্ত সচিব মহোদয় বলেন দাবী সমূহ যৌক্তিক। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করার জোর প্রচেষ্ঠা চালাবো।
সেসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ, অধ্যক্ষ মহব্বত হোসেন, জনতা ব্যাংকের এজিএম রকিবুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, অধ্যক্ষ সাইদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান পিন্টু ও প্রচার সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ।

No comments