কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা

 






স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামাতে ইসলামী ঝিনাইদহে  কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বৈকালে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 

৮ নম্বর ওয়ার্ড আমির মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিতে উক্ত সমাবেশে  প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে   ইসলামীর মনোনীত জিনেদা ৪ আসনের সংসদ সদস্য  পদপ্রার্থী  বিশিষ্ট সমাজ সেবক ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তালেব, বক্তব্য রাখেন এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের  সাবেক ইউপি   চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, বাংলাদেশ শফিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা যুব সমাজের সভাপতি মোহাম্মদ হামিদুল ইসলাম, পৌর আমির আব্দুল করিম,গোলাম নবী প্রমুখ।


No comments

Powered by Blogger.