কোটচাঁদপুরে কুশনা ইউনিয়নে অধ্যাপক মতিয়ার রহমানের গণসংযোগ:

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোরে হরিন্দীয়া ঝামাঘাটা মসজিদে ফজরের নামাজের ইমামতি করার মাধ্যমে তিনি দিনের প্রচারণা কার্যক্রম শুরু করেন।
নামাজ শেষে অধ্যাপক মতিয়ার রহমান কুশনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার শরিফুল ইসলাম টিটো, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আতিকুল ইসলাম, মাস্টার ইব্রাহিম খলিলসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পুরো ইউনিয়নে এদিন উৎসবমুখর পরিবেশে প্রচারণা সম্পন্ন হয়।

No comments

Powered by Blogger.