ঝিনাইদহে পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি টিপু, সাধারণ সম্পাদক রাজু

 


ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুস্তক বিক্রয় ও প্রকাশনা সমিতির ঝিনাইদহ জেলা শাখার (২০২৬-২০২৭) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে রাজু বুক ডিপোর স্বত্বাধিকারী মো: মোস্তাফিজুর রহমান টিপু সভাপতি এবং উদয়ন বুক হাউস এর স্বত্বাধিকারী মোঃ মোহায়মেনুর রহমান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত 
হয়েছে। 
গতকাল বিকালে পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির কার্যালয়ে এই নির্বাচন 
সম্পন্ন হয়। জেলার পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সদস্যরা তাদের ভো্টাধিকার প্র্য়োগ করেণ। নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট ১৭টি পদে প্রতিনিধি নির্বাচিত হন। 
এই নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন 
পেশাজীবী সংগঠন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

No comments

Powered by Blogger.