কালীগঞ্জের ঈশ্বর বা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।




স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জে ঈশ্বর বা দাখিল মাদ্রাসার  বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার  ফলাফল প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসার সুপার মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে 

বক্তব্য রাখেন সর্ব দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার আলহাজ্ব মাওলানা জামাত আলী লস্কর, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চিত্রা নিউজ ২৪ ডটকমের সম্পাদক সুলায়মান হোসাইন, মাদ্রাসার সাবেক বিদ্যোতসাহী সদস্য আবুল হোসেন মোল্লা, সাংবাদিক এনামুল হক সিদ্দীক, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া হোসেন,মাওলানা শহীদ সরোয়ার, কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাতের আমির মাওলানা জাহিদুল ইসলাম, জামাতে ইসলামির কালিগঞ্জ পৌরসভার যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রদলের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি শাহ আলম, স্থানীয় জামাত নেতা সেরাজুল ইসলাম, গোলাম নবী প্রমুখ।

অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে   পরীক্ষার ফলাফল প্রকাশ  করা হয়। ফলাফল শেষে প্রত্যেক শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারী ছাত্র-ছাত্রীদের হাতে মহৎ মনীষীদের জীবনী বই তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নেয়ামত উল্লাহ। 




No comments

Powered by Blogger.