আধুনিক বিপ্লবী বীর' ওসমান হাদি আর নেই।

 


স্টাফ রিপোর্টার :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন৷ 
এর আগে ১২ই ডিসেম্বর দুপুরে জুমআবাদ তিনি তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন।তার মাথায় গুলি করা হয়েছিল। তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আরো উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবং অন্যতম ছাত্রনেতা৷তিনি ছিলেন একজন অদম্য সাহসী বিপ্লবী নেতা। আমরা তাকে বলতে পারি 'আধুনিক বিপ্লবের বীর' (Modern revolutionary leader)।এই জুলাই যোদ্ধা ও আধুনিক বিপ্লবী বীর আজ ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার মারা গিয়েছেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ তাকে ক্ষমা করুন ও জান্নাতবাসী করুন।আমিন।

No comments

Powered by Blogger.