শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার  কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল  ২৬ ডিসেম্বর ২০২৫, রোজ শুক্রবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।


ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও কালীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং চিত্রা নিউজ ২৪ এর সম্পাদক আলহাজ্ব মোঃ সোলায়মান হোসাইন, শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাজমুস সাদাত,  সহকারী পরিচালক সোহেল মোল্লা,  ব্যবস্থাপক জাহিদুল ইসলাম,  অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ঠান্ডু, ক্রীড়া সম্পাদক  মাসুদ, প্রচার সম্পাদক শিমুলসহ অন্যরা।  খেলা পরিচালনা করেন ঈশ্বরবা গ্রামের বিশিষ্ট ক্রীড়াবিদ শাহেদুল ইসলাম, নূর আলমসহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা।


টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে এবং নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সাজু-মেহেদী জুটি, সিফাত-সাব্বির জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।




খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ জুটিসহ সকল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত মেহমানবৃন্দ। টুর্নামেন্টটি ঈশ্বরবা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.