ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অধ্যাপক মতিয়ার রহমান
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :
উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সোমবার দুপুর ২টার সময় কোটচাঁদপুর উপজেলা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে দুপুর ১২ টার সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তারের নিকট মনোনয়ন পেপারের মূল কপির দ্বিতীয় অনুলিপি কপি জমা দেন অধ্যাপক মতিয়ার রহমান, সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, মহেশপুর উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহমেদ।
কোটচাঁদপুরে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা বায়তুল মাল সম্পাদক রেজাউল হোসেন, উপজেলা যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বলুহর ইউনিয়ন আমীর শাহ আলম, দোড়া ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক, কুশনা ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, শরিফুর রহমান খান টিটোসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


No comments