কোটচাঁদপুর জামায়াতের নির্বাচনী সমাবেশ


রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে :

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামাতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সলেমানপুর তেঁতুলতলা পাড়া এ সমাবেশের আয়োজন করা হয়। পৌর জামাতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি'র ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, পৌর শিবিরের সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি আনাস উদ্দিন, পৌর জামাতের দায়িত্বশীল  বাবুল হোসেন, শাহাবুদ্দিন শাবু, মাহফুজুল হক মিন্টু, মাজেদুল ইসলাম মিন্টু ঢালী, আহসান হাবিব শামীম, ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে আগত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ভোটারদের সঙ্গে গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


No comments

Powered by Blogger.