ঝিনাইদহে ৬ লেন সড়ক তৈরীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপুরণের চেক হস্তান্তর


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপুরণের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মালিক হাতে চেক তুলে দেওয়া হয়। সেসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহমেদ সাদাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেসময় ৪২ জনকে ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১’শ ৬ টাকার চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহ-যশোর ৬ লেনে উন্নীতকরণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে আমরা চেক হস্তান্তর করেছি। আগামী বুধবার আরও কিছু চেক হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

No comments

Powered by Blogger.