Home
/
টপ নিউজ
/
নির্বাচনী প্রচারণাকালে অসুস্থ স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, বর্তমানে মোটামুটি সুস্থ

স্টাফ রিপোর্টার :
নির্বাচনী প্রচারণার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ জানুয়ারি) ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামে অবস্থানকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রæত তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। তাঁর কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে মোটামুটি সুস্থ আছেন এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বর্তমানে সংকটমুক্ত রয়েছেন। এ বিষয়ে সাইঢুল ইসলাম ফিরোজ বলেন,
আমি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। সবার দোয়া ও ভালোবাসায় এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকছি। ঝিনাইদহ-৪ আসনের সর্বস্তরের মানুষসহ দেশবাসীর কাছে আমার দ্রæত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি ও অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, সবার আন্তরিক দোয়ায় অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আবারও নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন বলে তিনি আশাবাদী।

No comments