কোটচাঁদপুরে নতুন শিক্ষা অফিসারের বর্ণাঢ্য অভিষেক
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিবেশ আজ ছিল উৎসবমুখর। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিবার।
সোমবার বিকাল ৩টায় উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন নবাগত শিক্ষা অফিসার মহোদয়। তাকে বরণ করে নিতে উপস্থিত হয়েছিলেন জেলার শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন, কামরুজ্জামান, শিক্ষা অফিসার, ঝিনাইদহ সদর।অশোক কুমার সরকার, সাবেক শিক্ষা অফিসার, কোটচাঁদপুর। আরো উপস্থিত ছিলেন একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক এস.এম. হুমায়ুন কবির এবং শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের একঝাঁক সিনিয়র ও জুনিয়র শিক্ষকমন্ডলী।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর নবাগত শিক্ষা অফিসার জনাব বাকী বিল্লাহ মহোদয় উপস্থিত শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, স্মার্ট শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পরীক্ষার ফল সন্তোষজনক পর্যায়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নির্দেশনা প্রদান করেন।তিনি তার বক্তব্যে বলেন, "শিক্ষার আলো প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।" বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে তাদের আন্তরিকতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
কোটচাঁদপুর মাধ্যমিক শিক্ষা পরিবারের এই উদ্যোগ স্থানীয় শিক্ষা মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

No comments