কালিগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শাহজাহান আলী সাজুর সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার  নিজস্ব প্রতিবেদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা সদস্য আজাদ রহমান, মমিনুর রহমান মন্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সহ-সভাপতি সোলাইমান হোসাইন, সাংবাদিক এনামুল হক সিদ্দিক, সাংবাদিক এম এ কাদের, শফিউল আলম লুল, তারেক মাহমুদ, হামিদুল ইসলাম,মিজানুর রহমান, ইকবাল হোসাইন, হোসাইন কবির সুজন,রবিউল ইসলাম, প্রবীর বিশ্বাস, হরেন্দ্রনাথ, বাদশা আলী প্রমূখ। আলোচনা সভা শেষে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সোলায়মান হোসাইন। 

No comments

Powered by Blogger.