কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাবুল আক্তার স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিশ কালীগঞ্জ উপজেলা শাখার আযোজনে সোমবার বিকালে শহরের আড়পাড়া আলহাজ¦ আমজাদ আলী দারুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মওলানা আবু হুরায়রার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত মজলিশ ঝিনাইদহ জেলা শাখার প্রধান উপদেষ্ট্যা আলহাজ¦ মাওলানা ওসমান গনি। অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত মজলিশ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ হেদায়েত উল্লাহ, মুফতী আব্দুল্লাহ, হাফেজ শারুক হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক হাফেজ তাহসিনুম ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু নাঈম। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, প্রধান উপদেষ্ট্যা আলহাজ¦ মাওলানা ওসমান গনি।

No comments