Home
/
টপ নিউজ
/
কোটচাঁদপুরে ধানক্ষেতে কীটনাশক স্প্রে করে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু
কোটচাঁদপুরে ধানক্ষেতে কীটনাশক স্প্রে করে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করার পর অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত কৃষকের নাম গোলজার বিশ্বাস (৬০)। তিনি কোটচাঁদপুর উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মেয়ে জোসনা খাতুন (৪০), স্বামী রজব আলী, গ্রাম মুরুটিয়া, থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, গোলজার বিশ্বাস দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
ঘটনার দিন সকাল আনুমানিক ১০টার দিকে তিনি নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। প্রায় আধা ঘণ্টা পর বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করেন এবং পরে প্রতিবেশী মৃত আমেনা খাতুন (৭০)-এর জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ১০ মিনিটে তিনি মারা যান।
বর্তমানে নিহতের মরদেহ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।।

No comments