কোটচাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার। :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুস্থ্য ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।
সেসময় কোটচাঁদপুর উপজেলা ও পৌর এলাকার   ১৫০ টি পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ও ২১০ জন নারীকে শাড়ি দেওয়া হয়। বিতরণের সময় উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইযুম, প্রভাষক শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা।

No comments

Powered by Blogger.