ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন



ঝিনাইদহ প্রতিনিধি-
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচীতে ক্যাবের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং ভোক্তা অধিকার নিশ্চিতে আরও তদারকির দাবি জানান তারা।





No comments

Powered by Blogger.