Home
/
টপ নিউজ
/
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ফলের দোকানে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ফলের দোকানে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— মোঃ সুজন (২ হাজার টাকা), মোঃ অপু (২ হাজার টাকা) এবং মোঃ রিপন (২ হাজার টাকা)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযানকালে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

No comments