ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান


চিত্রা নিউজ  অনলাইন ডেস্ক:

শুধু ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সংগৃহীত ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইরান শুধু ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেই ৪ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী আজ রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, ‌‌‘গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় ৯২ শতাংশ।’

তিনি আরও বলেন, শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে প্রায় ১৮০ জনের চিকিৎসাসেবার প্রয়োজন হয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধে বিশ্বনেতাদের কেন যোগ দেওয়া উচিত, তার ব্যাখ্যায় নেতানিয়াহু বলেছেন, ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

নেতানিয়াহু আজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এক এলাকা পরিদর্শনে যান।

তথ্যসূত্র: news24bd.

No comments

Powered by Blogger.