কোটচাঁদপুর বনবিভাগের সরকারী লক্ষমাত্রা পূরনে এ বছর ১ লক্ষ চারা রোপনের প্রস্তুতি

 

মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার :

 মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর লক্ষমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। সেই প্রস্তুুতির অংশ হিসাবে যশোর সামাজিক বন বিভাগের অধীন কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রে চলতি ২০২৫-২৬ আর্থিক সন প্রায় ১ লক্ষ চারা রোপনের জন্য চারা প্রস্তুত করা হয়েছে যা বর্ষা মৌসুমে রোপন শুরু করা হবে বলে জানিয়েছে বন কর্মকর্তা শফিকুর রহমান। তিনি জানান  প্রতি বছর বৃক্ষরোপন মৌসুমে কমবেশী বৃক্ষরোপন করে আসছেন তারা। কিন্তু বর্তমানে প্রধান মন্ত্রীর ঘোষনার ফলে বৃক্ষরোপন কর্মসূচী নবআঙ্গিকে ও  নব উদ্যমে শুরুর প্রয়াস পাচ্ছেন। ঝিনাইদহ জেলায় কোন সংরক্ষিত বনভূমি না থাকার ফলে বৃক্ষরোপন কর্মসূচী পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, সড়ক ও জনপথের রাস্তা, জেলা পরিষদের সড়ক, সরকারী খাস জমি ও ইউনিয়ন কাউন্সিল এর সড়ক গুলো বৃক্ষ রোপনের জন্য প্রাধান্য পাচ্ছে।  এ সকল সড়কে গাছ রোপন করতে গেলে বনবিভাগকে বেশ ঝামেলা পোহাতে হয়।  স্থানীয় জনগন ও পাশ্ব জমির মালিকগন গাছ লাগাতে দিতে চাইনা। কিন্তু এ বছর ওই ধরনের কোন সমস্যা হবেনা বলে মনে করেন ওই কর্ম|কর্তা । পবিবেশের সুরক্ষায় প্রধান মন্ত্রী সংশ্লিষ্ট রাস্তাগুলিতে বৃক্ষরোপনের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির শ^শানের মত খালি জায়গায় বৃক্ষরোপনের জন্য নিদের্শনা প্রদান করায় এ বছর কোন ঝামেলা ছাড়াই সফলভাবে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।  তিনি আরো জানান যে, ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নার্সারিতে বিভিন্ন ধরনের বনজ ফলজ  ঔষধি ও তালের  চারা উত্তোলন ও পরিচর্যার কাজ চলমান আছে।  কর্মসূচি সফল ভাবে বাস্তাবায়নের জন্য স্থানীয় প্রশাসন ভুমি মালিক, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও দলীয় নেত্ববৃন্দের সহযোগীতা তিনি কামনা করেন।

No comments

Powered by Blogger.