কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরি (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার  দুপুর ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরি উপজেলার পুকুরিয়া গ্রামের উলফা চৌধুরির ছেলে । বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন। 

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়  , শুক্রবার দুপুর ১ টার দিকে দুলাল মুন্দিয়া বাজার থেকে মানিক চৌধুরী মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাবরা রোড এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মানিককে স্থানীয়রা  উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয় । 

No comments

Powered by Blogger.