কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার 

ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ৩য় প্রকল্পের আওতায় কর্মশালা পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ম্যানেজার রাহিদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা ম্যানেজার মনিরুজ্জামান উজ্জল প্রমুখ।
 কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা  শরিফ মো: মফিজুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম,সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, হুমায়ুন কবির, মঞ্জুরুল  আহসান লিতু প্রমুখ।
কর্মশালায় উপজেলার ৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা, ১৫টি এনজিও প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় গ্রাম আদালত বিষয়ে আলোচনা করা হয়।

No comments

Powered by Blogger.