ঝিনাইদহে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় (অনূর্ধ্ব-১৪) অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এটি অনুষ্ঠিত হয়। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়। উক্ত প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। একই দিনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) উদ্বোধন করা হয়। উক্ত অ্যাথলেটিকস প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দ। মাসব্যাপী (২১ টি সেশনে) সাঁতার প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

No comments