কোটচাঁদপুরে এসএমসি সীমান্তিক সংস্থার উদ্যেগে উপজেলা এডভোকেসি সভা অনু্ষ্ঠিত

 

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

ঝিনাদইদহের কোটচাঁদপুরে এসএমসি সীমান্তিক সংস্থার উদ্যেগে এক এডভোকেসি সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এসএমসি অর্থায়নে সীমান্তিক সংস্থার এই সভার আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী সরকার। 
এছারাও উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রধান শিক্ষক, ইমাম, সাংবাদিক, সীমান্তিকের জেলা টিম লিডার মোয়াজ্জেম হোসেন, উপজেলা কর্মকর্তা সাব্বির আহম্মেদ ও সকল স্টাফ বৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রামের কমিউনিটি মোবিলাইজেশন মাধ্যমে সক্ষম দম্পতি, কেয়ারগিভার(শিশু ৫বছর এর নীচে)দের নিয়ে দলীয় সভা/আইপিসি এবং নব দম্পতিদের নিয়ে মিটিং করা। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে কিশোর -কিশোরীদেরকে নিয়ে স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে স্কুল হেলথ্ সেশন করা। কমিউনিটি মোবিলাইজেশন মাধ্যমে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি অ্যাডভোকেট তৈরি করা। হাট,বাজার,জনবহু স্থানে স্বাস্থ্যমেলার মাধ্যমে নন কমিউনিটি ক্যাবল ডিজিজ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মিডওয়াইফ, প্যারামেডিকদের মাধ্যমে গর্ভবতীমায়েরদের প্রাথমিক চেকআপ কাউন্সিলং, পুষ্টিকর খাবার গ্রহণ ও হাসপাতালের ডেলিভারীর জন্য মোটিভেশন।প্রতি উপজেলার প্রতি মাসে ১৫টি সেবা স্থানে সেবা প্রদান। গ্রোথ মনিটরিং এর মাধ্যমে শিশুদের পুষ্টির অবস্থা নির্ণয় এবং কাউন্সিল ও স্কুল ক্যাম্পেইন। বিভিন্ন দিবস উদযাপন করা (যক্ষা, নিরাপদ মাতৃত্ব, জনসংখ্যা ইত্যাদি) গোল্ডস্টার মেম্বার (মহিলা উদ্যোক্তা) তৈরী ও তাদের মাধ্যমে অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সামগ্রী মানুষের কাছে ন্যায্যমুলে পৌঁছানো নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমান্তিকের এই কার্যক্রমে সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রসংশা করেন এবং কার্যক্রমে সহযোগিতা করার জন্য আশ্বস্ত প্রদান করেন।

No comments

Powered by Blogger.