কালীগঞ্জে শ্রদ্ধেয় শিক্ষক সিরাজুল ইসলাম স্যার আর নেই

 

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলাম স্যার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রোববার বিকালে কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্যা গুনাগ্রহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ রাত সাড়ে আটটায় নলডাঙ্গা ভূষণ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয় এবং আগামী কাল সোমবার সকাল ১১টার সময় ঝিনাইদহের সদর উপজেলার হুদা পুটিয়া গ্রামে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
মরহুম সিরাজুল ইসলাম ঝিনাইদহের সদর উপজেলার হুদা পুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত হাসানুর উদ্দিন মল্লিকের ছেলে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের সলিমুন নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯৭৮ সালে সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেন। এর পর একই উপজেলার নলডাঙ্গা ভূষণ পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে তিনি কালীগঞ্জ উপজেলার চাপরাইল ম্যধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০০৮ সালে সেপ্টেম্বর মাসে অবসরে যান। সর্বশেষ তিনি ২০০৯ সালের ১৪ই জানুয়ারী কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্ষণ স্কুলে প্রিন্সিপাল হিসাবে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্য়ন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। 

No comments

Powered by Blogger.