শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৩ যুবক আটক

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশি অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে, ২০২৬) উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার শাখওয়াত হোসেন (৩৫), সুমন বিশ্বাস (২০) ও নুর উদ্দিন (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল ধলহরাচন্দ্র ইউনিয়নে বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে এই তিন যুবককে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, এলাকাকে মাদকভুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

No comments

Powered by Blogger.