কোটচাঁদপুরে কৃষক মাঠ দিবস অনু্ষ্ঠিত হয়েছে

 


রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশুনিনিলয় ফাউন্ডশনের উদ্যোগে ওয়াল্ড ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক সহায়তায় এক কৃষক মাঠ দিবস কর্মসূচি অনু্ষ্ঠিত হয়েছে।


রোববার বিকালে উপজেলার বলুহর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে স্মার্ট প্রকল্পের আওতায় RECP অনুশীলন করে মিশ্র ফল চাষ প্রদশনীর উপর এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর কৃষি সম্প্রসারণ অফিসার টিপু সুলতান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহিন আলম, টেকনিক্যাল অফিসার, তহিদুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার, স্মার্ট প্রকল্প । 


অনুষ্ঠানে বক্তারা RECP অনুশীলন করে মিশ্র ফল চাষ, উত্তম কৃষি চর্চা (GAP), ইকোলজিক্যাল ফার্মিং/ আইপিএম পদ্ধতি এবং ফল চাষে নানা রকম রোগ বালাই নিয়ে উদ্যোক্তাদের মাঝে গঠনমুলক আলোচনা তুলে ধরেন। অংশগ্রহণ কারীরা ফল চাষের পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তব সম্মত ধারণা লাভ করেন। সে সময় অনুষ্ঠানে ড্রাগন,আঙ্গুর, মাল্টা, পেয়ারা, কমলা চাষী সহ মোট ৫০ জন ফলচাষী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। শেষে ছয় জন আদর্শ ফলচাষী উদ্যোক্তাকে RECP বিষয়ক কৃষি উপকরণ প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.