ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে র্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে :
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন) কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সেমিনার, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লেইস প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মো. ফারুক আহমেদ, প্রধান শিক্ষক ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ন কবির, রফিক মন্ডলসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী নিশাত শারীকা এবং গীতা পাঠ করেন রমা সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায়।

No comments