ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন,,,
,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছে।
বুধবার সকালে প্রতিনিধি দলটি ঝিনাইদহের চুটুলিয়া মোড় সংলগ্ন মাঠ, মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকা, শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নে ঝিনাইদহ-কুষ্টিয়া রোড সংলগ্ন খাস জমি, ঝিনাইদহ ক্যাডেট কলেজ সংলগ্ন মাঠ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন খাস জমি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মাজহারুল ইসলাম, সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেডিকেল কলেজ স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ঝিনাইদহে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

No comments