কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজুর রহমান কাজল


স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০ নং কাষ্ঠভাঙ্গা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মুস্তাফিজুর রহমান কাজল।
তিনি কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া সম্প্রতি মোল্লাডাঙ্গা মথনপুর স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে এলাকাবাসীর একটি অংশ মনে করছেন। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে মুস্তাফিজুর রহমান কাজল বলেন, কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি। তরুণ নেতৃত্বের মাধ্যমে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।
তিনি আগামী দিনের পথচলায় ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

No comments

Powered by Blogger.