তীব্র তাপদাহে কোটচাঁদপুরে রেড ক্রিসেন্টের হাতপাখা ও ছাতা বিতরণ

 


রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

তীব্র তাপদাহে জনদুর্ভোগ কমাতে কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপা রাণী সরকার। তিনি নিজ হাতে পঙ্গু রিকশাচালক ও অসহায় মানুষের মাঝে ছাতা বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: এ. এম. আশরাফুল আলম ও ডাঃ প্রতিক। তাদের হাত থেকে উপজেলা হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে হাতপাখা বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা রাশেদুল ইসলাম, উপদলনেতা ১ মরিয়ম খাতুন, উপদলনেতা ২ হাবিবুর রহমান রিংকু এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।

রেড ক্রিসেন্ট সোসাইটি কোটচাঁদপুর উপজেলা দলের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের প্রধান লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি সেবা প্রদান করা। তাপদাহে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ।

No comments

Powered by Blogger.