কালীগঞ্জে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক জরিমানা আদায় ও জাল পুড়িয়ে ধ্বংস

 

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা ট্রাস্ক ফোর্স অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করেছে। এ সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ও পরে উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে ভস্মিভূত করা হয়। বুধবার বেলা ১১ ঝিনাইদহ জেলা ট্রাস্ক ফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ 
আলামিন মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে ওই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত টিম ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, বুধবার সকাল ১০ টার দিকে জেলা ট্রাস্ক ফোর্স টিমসহ 
তারা কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এক অভিযান চালায়। এ সময়ে দুটি প্রতিষ্ঠান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২ টি চায়না দুয়ারী জাল আটক 
করা হয়। যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোট পরিচালনা করে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযুক্ত ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদে নিয়ে তা পুড়িয়ে ভস্মিভূত করা হয়। অভিযানকালে পুলিশ , র‍্যাব ও মৎস অফিসের 
অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.