ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরে ১ কোটি ৭ লাখ ৩৪ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বিগত ২০২৫-২৬ অর্থবছরে ১ কোটি ৬ লাখ ৯৬ হাজার ৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছিলো। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মো. পারভেজ মাসুদ লিলটন এ বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments