ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝিনাইদহে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ ও সার বিতরণ করা হয়| সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা-নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|

কৃষি বিভাগ জানায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৫ মে.টন বীজ ও ১০০  মে.টন  সার বিতরণ করা হয়েছে|





No comments

Powered by Blogger.