কোটচাঁদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ)থেকে :
'জুলাই শহীদ দিবস-২০২৬' এবং শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি কোটচাঁদপুরের বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা দেশের জন্য আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, মুয়াবিয়া হোসাইন, প্রভাষক শরিফুল ইসলাম, মাস্টার মশিয়ার রহমান, মাস্টার রেজাউল ইসলাম, শরিফুর রহমান খান টিটো, শাহ আলম, মাওলানা আব্দুর রাজ্জাক, জাহিদ হোসেন আউয়াল, মাহফুজুল হক মিন্টুসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

No comments

Powered by Blogger.